নাটোরের গুরুদাসপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত জাহিদ খাঁকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৬ আগস্ট) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৫। শুক্রবার (২৫ আগস্ট) রাতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আসামি জাহিদুল গুরুদাসপুর উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ জানায়, র্যাবের বিশেষ অপারেশন দল ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা এলাকায় এক অভিযান পরিচালনা করে। পরে ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি জাহিদ খাঁকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযুক্ত আসামিকে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























