রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

রেললাইনের কাছে গরু চরাচ্ছিলেন বৃদ্ধ মুকুল মালাকার (৬৫)। একপর্যায়ে গরু রেললাইনে উঠে যায়। একই সময়ে ছুটে আসছিল ট্রেন। মুকুল মালাকার গরুকে বাঁচানোর চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।শুক্রবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল মালাকারের বাড়িও একই এলাকায়।প্রত্যক্ষদর্শীরা বলেন, গুপ্তগ্রামের পাশ দিয়ে সিলেট-কুলাউড়া রেললাইন গেছে। মুকুল মালাকার প্রতিদিনের মতো  সকালেও গরু নিয়ে রেললাইনের আশপাশে চরাতে যান। বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। মুকুল মালাকার ট্রেন আসতে দেখে রেললাইনে উঠে পড়া গরুকে সরানোর চেষ্টা করছিলেন। গরুটি বেঁচে যায়। তবে ট্রেনের আঘাতে মুকুল রেললাইনের পাশে ছিটকে পড়েন। তাতে তার মাথায় প্রচণ্ড চোট লাগে। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

প্রকাশিত সময় : ১১:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩