বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবা হারালেন পেসার রুবেল

বাংলাদেশ ক্রিকেটের পেসার রুবেল হোসেনের বাবা আর নেই। আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুর খবর জানিয়ে রুবেল হোসেন তার ফেসবুকে স্টাটাস দিয়েছে। স্ট্যাটাসে রুবেল হোসেন লিখেছেন, ‘আমার বাবা আর নেই… সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’ জানা গেছে, বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। ফলে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে দোয়া চেয়ে রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’ ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাবা হারালেন পেসার রুবেল

প্রকাশিত সময় : ১১:১৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩