‘কাল আমার নিকাহ। এই দিন আমার ও আমার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ গতকাল এক টুইট পোস্টে জানিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তানের তারকা পেসারের বিয়ের মেহেদি অনুষ্ঠান গতকাল রাতে হয়েছে। সংবাদমাধ্যম জিও জানিয়েছে, আজ ‘রুখসাতি’ (কনেকে তুলে দেওয়া) অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কনে আনশা আফ্রিদির সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই দিয়েছেন শাহিন।
তবে যে শাহিন আফ্রিদি গত ফেব্রুয়ারিতেই শাহিন আনশা বিয়ের খবর জানা গিয়েছিল?
ঠিকই আছে। ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাকারিয়া মসজিদে শাহিন ও আনশার ‘নিকাহ’ (বিয়ে) সম্পন্ন করা হয়। সেই বিবাহ–পরবর্তী অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটাররা।
এবার নতুন করে আবারও শাহিনের বিয়ের কারণ জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগের বিয়ে হয়েছিল ‘আফ্রিদি উপজাতি’র প্রথা অনুযায়ী। তখন পরিবারের খুব কাছের সদস্য ও বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন শাহিন আফ্রিদি।
পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, এশিয়া কাপের পরই এই বিয়ের পরিকল্পনা করা হয়েছিল। সোমবার রাতে করাচিতে শহীদ আফ্রিদির বাড়িতে মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়। পারিবারিক সদস্য এবং তাঁর বন্ধুরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। বর শাহিন আফ্রিদিও পরিবার নিয়ে এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার দুজনের বিবাহ–পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রিপোর্টারের নাম 

























