শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলে দেওয়া হলো সব স্থলবন্দর

বাংলাদেশে ও তার পার্শ্ববর্তী দেশগুলোতে কোভিড-১৯ পরিস্থিতি উন্নত হওয়ায় স্থলবন্দর দিয়ে যাত্রীদের চলাচল শিথিল করা হয়েছে। ভারত থেকে আসতে বাংলাদেশ মিশন থেকে অনাপত্তি সনদ (এনওসি) নিতে হবে না।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব জানানো হয়েছে।

চলতি বছরের ২ এপ্রিল থেকে যে বিধিনিষেধ ছিল তা শিথিল করার জন্য আন্তঃমন্ত্রণালয় পরামর্শের পরিপেক্ষিতে ১৬ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হচ্ছে। এর আগে এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে ১৪ সেপ্টেম্বর একটি ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে এ সংক্রান্ত পরামর্শ আসে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের অনুমতি দেয় এমন বিভাগুলো উন্মুক্ত করা হয়েছে। এসব তথ্য (ssd.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। মহামারি কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৃহত্তর সহযোগিতার প্রত্যাশায় রয়েছে।

চিকিৎসার জন্য ভারতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম‍ আছে, তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন। সেজন্য তাদের দিল্লি, কলকাতা বা আগরতলায় বাংলাদেশ মিশন থেকে অনুমতি নিতে হতো। এখন থেকে এটি আর নিতে হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খুলে দেওয়া হলো সব স্থলবন্দর

প্রকাশিত সময় : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১