অবশ্য বাদ পড়ার পর এক ভিডিও বার্তায় মুখ খুলেছেন তামিম। সাকিবকে নিয়ে সরাসরি কিছু না বললেও তামিমের মতে, তাকে মিডল অর্ডারে ব্যাট করতে বলায়-ই দল থেকে সরে গেছেন তিনি নিজেই।
সাকিবের বিস্ফোরক সাক্ষাৎকারের পর থেকে দেশের একাংশের সমর্থকের চোখে ভিলেন হিসেবেই দেখা হচ্ছে তাকে। দুই সিনিয়র ক্রিকেটারের মুখোমুখি অবস্থানের মুখে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল দুইজনের হাত মেলানোর ছবি। মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ছবিটি।
মূলত মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের একটি বিজ্ঞাপনে জুটি বেধেছেন সাকিব ও তামিম। বিজ্ঞাপনে দেখা যায়, দুজন মিলে নিজেদের ফতুল্লা ম্যাচের স্মৃতিচারণ করছেন। যেখানে তারা দুজনেই যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেছিলেন। নিজেদের স্মৃতিচারণের এই আলাপ থেকেই আরও একবার দেশের স্বার্থে এক হবার প্রত্যয় শোনা যায় দুজনের কণ্ঠে।
নগদের এমন বিজ্ঞাপনের পরেও অবশ্য সহসা দেশের জার্সিতে এক হতে পারছেন না দেশের এই দুই বড় তারকা। অন্তত বিশ্বকাপে জরুরি পরিবর্তন না এলে তা হচ্ছেনা। তবে ভক্তদের আশা, বিশ্বকাপের পর সব ভুলে অন্তত এক হবেন সাকিব এবং তামিম।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























