সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করোনায় শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৮১৯ জনে পৌঁছেছে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৪৫৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় আরও সাতজনের দেহে করোনা শনাক্ত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- ২০২
Tag :
সর্বাধিক পঠিত



























