শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবিনাদের দায়িত্বে নতুন কোচ

জাতীয় নারী ফুটবল দলে নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (বুধবার) নারী ফুটবল কমিটির এক সভায় সাবেক ফুটবলার আরিফুর রহমান পান্নুকে দলটির গোলরক্ষক কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে সাময়িক এই দায়িত্ব দেওয়া হয়েছে কেবল অক্টোবর মাসের জন্য।

এশিয়ান গেমস থেকে ফিরেছেন সাবিনা খাতুনরা। এখন তাদের সামনে লেবানন মিশন। অক্টোবরে নারী ফিফা উইন্ডোতে লেবাননের সঙ্গে তাদের দু’টি ম্যাচ খেলার কথা ছিল। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। লেবাননের পরিস্থিতিও বেশ নাজুক।

তবে লেবানন ফুটবল ফেডারেশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা তাদের সঙ্গে প্রতিনিয়ত খোঁজ রাখছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিন-চার দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে থেকে বেতন বৃদ্ধির দাবি ছিল সাবিনাদের। সেই দাবি ইতোমধ্যে পূরণ হয়েছে। আজকের সভায় সাবিনাদের বর্ধিত বেতনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবিনাদের দায়িত্বে নতুন কোচ

প্রকাশিত সময় : ১১:১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩