বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

আজ ১৫ ই অক্টোবর ( রবিবার) সকাল ১০ টায় রাজশাহী কলেজ ইসলামিক কালচারাল ফোরাম কর্ডৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর শেখ মোহাম্মদ আব্দুল হামিদ,বিভাগীয় প্রধান আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগ,রাজশাহী কলেজ।প্রধান অতিথি হিসেবে ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর মোহা ওলিউর রহমান, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর প্রফেসর ড.আবু সাঈদ মে.নুরুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ,বিভাগীয় প্রধানগণ,অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ। মুখ্য আলোচক প্রফেসর ড. আবু সাঈদ বিশ্বনবী হযরত মুহম্মদের জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।তিনি বলেন,”বিশ্বনবী হযরত মুহম্মদ( স.) পৃথিবীর ইতিহাসে একজন সর্বশ্রেষ্ঠ নবী।তাঁর জীবনী আমাদের জন্য অনুকরণীয়।তাঁর জীবনী আমাদের জন্য একটা নিদর্শন। তিনি অনেক জুলুমের শিকার হয়েছেন তবুও শত্রুদের ক্ষমা করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই আমাদের বিশ্বনবীর জীবনাদর্শ অনুকরণ করতে হবে।” তিনি আরো বলেন, ” বিদায় হজের ভাষণে তিনি আমাদের যে আদেশ দিয়ে গেছেন তা আমাদের মেনে চলতে হবে।নামাজ, রোযা,হজ্জ যাকাতের নিয়মাবলিগুলো শুধু বাহ্যিকভাবে নয় আধ্যাতিকভাবে উপলব্ধিতে এনে পালন করতে হবে।কেননা একটা শ্রেষ্ঠ জীবন পদ্ধতির নাম হচ্ছে ইসলাম। প্রধান অথিতি অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা আব্দুল খালেক বলেন,” আমি অনেক খুশি এত সুন্দর এই আয়োজনের জন্য।এত সুন্দর আয়োজনের জন্য আমি সকলকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের এই আয়োজন যেন অনুষ্ঠানেরে মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমাদের বিশ্বনবীর গুণাবলি ও শিক্ষাগুলো মেনে চলতে হবে।যা আমাদের সকলের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে । কেননা তাঁর জীবনী আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।” ৫৭০ খ্রিস্টাব্দে (১২ ই রবিউল আউয়াল)আরবের মক্কা নগরীতে মা আমেনার কোলে জন্ম গ্রহণ করেন বিশ্বনবী হযরত মুহম্মদ (স.)। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহী কলেজে আয়োজিত কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, হামদ্,নাত, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

প্রকাশিত সময় : ১০:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩