শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার পুলিশের দ্বারস্থ উর্বশী

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বলিউডের লাস্যময়ী নায়িকা উর্বশী রাউতেলা। তবে আহমেদাবাদের মাঠে খেলা চলাকালীন এই নায়িকার সঙ্গে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। স্বর্ণে মোড়ানো তার দামি আইফোনটি মাঠেই হারিয়ে ফেলেছেন উর্বশী। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ভক্তদের এ তথ্য জানান উর্বশী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট স্বর্ণের আইফোনটি হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শিগগিরই সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’ উর্বশী তার এই পোস্ট আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেন। পরে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়। পরবর্তীতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন উর্বশী। ম্যাচের দিন উর্বশী নীল একটি হাতাখোলা পোশাক পরে স্টেডিয়ামে এসেছিলেন। গোটা ম্যাচজুড়ে তিনি নিজ দেশ ভারতকে সমর্থন করে যান। পরে তিনি নিজের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন। গত কয়েক বছর ধরেই ভারত-পাকিস্তান ম্যাচে এই লাস্যময়ীকে দেখা যায়। এমনকি তার সঙ্গে ভারতীয় ক্রিকেটার ঋশভ পন্থ ও পাকিস্তানি পেসার নাসিম শাহর সঙ্গে প্রেমের গুঞ্জনও ছিল। বিশেষ করে গত বছর এশিয়া কাপের সময় স্টেডিয়ামে তার উপস্থিতি বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার পুলিশের দ্বারস্থ উর্বশী

প্রকাশিত সময় : ০৬:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩