শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিগ ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, একদলকে নিতেই হবে হারের স্বাদ

বিশ্বকাপে বিগ ম্যাচ আজ। অপরাজিত ভারত-নিউজিল্যান্ড দু’দলের একদলকে নিতেই হবে হারের স্বাদ। ভারতীয় একাদশে পরিবর্তন অবধারিত। হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।

সেরা কম্বিনেশনে সমস্যা হলেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় কোচ রাহুল দ্রাবিড়ের কণ্ঠে। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে পারে নিউজিল্যান্ড। ভারতের সঙ্গে বিশ্বকাপ সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছে কিউইরা। ধর্মশালায় ম্যাচ শুরু দুপুর আড়াইটায়। বিশ্বকাপে রানের রেকর্ড গড়েও নেদারল্যান্ডসের সঙ্গে হারে দক্ষিণ আফ্রিকা। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড আফগানিস্তানের সঙ্গে বিধ্বস্ত। আবার প্রথম দু’ম্যাচে হেরেও ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।

আনন্দ বেদনার বিশ্বআসরে এখনো অপরাজিত ভারত-নিউজিল্যান্ড। কিন্তু আর নয়। একদলকে যে হার মানতেই হবে। হিমাচলের ধর্মশালায় হবে সে পরীক্ষা। ৫ হাজার ফুট উচ্চতা থেকে মাথা উঁচু করে ফিরতে পারবে কারা? ঘরের মাঠে ভারতই ফেবারিট। তবে চিন্তার কারণ হার্দিক পান্ডিয়ার ইনজুরি। বিকল্প অলরাউন্ডার খুঁজে পাচ্ছে না টিম ইন্ডিয়া। তবে অপশন দুটো। বোলিং শক্তি বাড়াতে গেলে রবিচন্দ্রন অশ্বিন। আর ব্যাটিং লাইন লম্বা করলে সুর্যকুমার যাদব অথবা ইষান কিশান। ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেন, হার্দিক গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। সে খেলতে পারবে না পরবর্তী ম্যাচ। অবশ্যই দলের ভারসাম্য কিছুটা নষ্ট হবে। বাকি ১৪ জন খেলার জন্য প্রস্তুত।

উইকেট বিবেচনায় একাদশ বিবেচিত করা হবে। শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানোর হাতছানি বিরাট কোহলির সামনে। রোহিত-গিল-বুমরাহর ভারতকে আটকানো সহজ নয়। তবে নিউজিল্যান্ড জানে কিভাবে কঠিনকে জয় করতে হয়। ভারতের সঙ্গে আইসিসি ইভেন্টের সুখস্মৃতিও তাদের জোগাচ্ছে অনুপ্রেরণা। ২০০৩ বিশ্বকাপের পর কিউইরা হারেনি ভারতের সঙ্গে। বিশ্ব আসরে খেলা ৯ ম্যাচের ৫টাতে জিতে এগিয়ে ব্ল্যাকক্যাপস। তবে ওয়ানডেতে সবমিলে দু’দলের ১১৬ দেখায় ভারতের ৫৮ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের ৫০।

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, ভারত অসাধারণ একটা দল। তারা দারুণ ক্রিকেট খেলছে। কিন্তু আমরা ভাবছি শুধু আমাদেরকে নিয়ে। যেভাবে খেলে আসছি শুধু সে ধারাবাহিকতা ধরে রাখতে চাই। উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে কিউইরা। ২৩ হাজার আসনের হিমাচল সেন্টডিয়ামে কখনো রান পাহাড়, কখনো লো স্কোরিং। প্রথম ইনিংসের গড় রান ২৩১। এ মাঠে ১১২ রানে অলআউটের লজ্জার রেকর্ডও আছে ভারতের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিগ ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, একদলকে নিতেই হবে হারের স্বাদ

প্রকাশিত সময় : ১২:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩