চলমান বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ধারাবাহিক ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে ৪০ ছোঁয়া দুটি ইনিংসের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার উপহার দেন লড়িয়ে এক সেঞ্চুরি। মাহমুদউল্লাহর সেঞ্চুরির প্রোটিয়াদের বিপক্ষে অবশ্য ব্যবধানটা স্রেফ কমাতে পেরেছে। অথচ এই তারকা ব্যাটারই কিছুদিন আগে বাংলাদেশ দলে ব্যাপকভাবে অবহেলিত ছিলেন। এর আগে গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়। এরপর এই বিশ্রাম যেন শেষই হয় না। একটার পর একটা সিরিজ চলতে থাকে, তাকে নিয়ে নাটক বাড়ে। অনেক নাটকীয়তা ও ঘটনা প্রবাহের পর বিশ্বকাপ দলে তিনি জায়গা পান। এই সেঞ্চুরিই যেন মাহমুদউল্লাহকে দীর্ঘদিন পর সংবাদ সম্মেলনে নিয়ে আসল। নানা প্রশ্নের ভিড়ে প্রসঙ্গ উঠল তার দলের বাইরে থাকার সময়টুকুর। তিনি বাদ নাকি বিশ্রাম, এই যে ধোঁয়াশা চলেছে দিনের পর দিন, তাকে নিয়ে নানা টানাপোড়েন, বিশ্বকাপ দলে রাখা নিয়েও কত নাটকীয়তা! হতাশার সময়টায় প্রেরণার রসদ পেয়েছেন তিনি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে। সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘সম্ভবত আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছেন যে চালিয়ে যেতে হবে। চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে, কষ্ট করতে। এর বাইরে আমার করার কিছু নেই। আমি পরবর্তীতে আরও কিছু জানাব।’
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছেন: রিয়াদ
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১২:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- ১০৩
Tag :
সর্বাধিক পঠিত



























