শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোহলির রেকর্ডগড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেলো ভারত

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ রোববার (০৫ নভেম্বর) বিরাট কোহলি তার ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির দেখা পান। ছুঁয়ে ফেলেন শচীন টেন্ডুলকারের সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

তার রেকর্ডগড়া সেঞ্চুরির দিনে ৫ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করেছে ভারত। জিততে দারুণ ছন্দে থাকা প্রোটিয়াদের করতে হবে ৩২৭ রান।

কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রোহিত শর্মা। তার ব্যাটে ভর করে ৫.৪ ওভারেই ৬২ রান তুলে ফেলে ভারত। অবশ্য তাকে বেশি বাড়তে দেয়নি দক্ষিণ আফ্রিকার বোলাররা। দলীয় এই রানে কাগিসু রাবাদার বলে টেম্বা বাভুমার হাতে ক্যাচ দেয় ফেরেন রোহিত। মাত্র ২৪ বলে ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে, ৬টি চার ও ২ ছক্কায় ৪০ রান করে যান।

তার ঝড়ো সূচনায় ভারত পাওয়ার প্লে’তে ১ উইকেটে তোলে ৯১ রান। অবশ্য ৯৩ রানেই আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিলকে হারায় ভারত। তিনি ৪টি চার ও ১ ছক্কায় ২৩ রান করে কেশভ মহারাজের বলে বোল্ড হন।

সেখান থেকে বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার সবচেয়ে বড় জুটিটি গড়েন। তৃতীয় উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ১৩৪ রান। দুজনেই এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ২২৭ রানের মাথায় আয়ারকে ফিরিয়ে লুঙ্গি এনগিদি ভাঙেন বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি। আয়ার ৭টি চার ও ২ ছক্কায় ৭৭ রান করে যান।

আয়ার না পারলেও কোহলি আজ আর সেঞ্চুরি মিস করেননি। তিনি ১১৯ বলে ১০টি চারে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে শচীনের সঙ্গে যৌথভাবে হয়ে যান ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।

শেষ পর্যন্ত তিনি ১২১ বলে অপরাজিত থাকেন ১০১ রানে। মাঝে লোকেশ রাহুল ৮ ও সূর্যকুমার যাদব ৫ চারে ২২ রান করে ফেরেন। কিন্তু কোহলির সঙ্গে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। তাতে ভারত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রানের লড়াকু সংগ্রহ পায়।

রাহুলকে আউট করেন মার্কো জানসেন। আর সূর্যকুমারকে ফেরান তাব্রেইজ শামসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোহলির রেকর্ডগড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেলো ভারত

প্রকাশিত সময় : ০৮:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩