সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুর ১০ নম্বরে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক রাখতে তাদের সরিয়ে দেয় পুলিশ।আজ রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে পোশাক শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

বিয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আজ সকাল সোয়া ৮টার দিকে পোশাক শ্রমিকরা মিরপুর-১০ নম্বরের প্রধান সড়কে অবস্থান নেয়। শ্রমিকদের অবস্থানের কারণে ওই এলাকার প্রধান সড়কে যানচলাচল ব্যাহত হচ্ছিল। পরে পুলিশ তাদের প্রধান সড়ক থেকে সরিয়ে দিলে তারা রাস্তা ছেড়ে চলে যায়। বর্তমানে মিরপুর ১০ নম্বর এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে বেতন বৃদ্ধির দাবিতে সকাল সোয়া ৮টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার রাস্তা অবরোধ করেন পোশাকশ্রমিকরা।

কিছুদিন ধরে ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছেন। ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। এ ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

এদিকে মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মুজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখ্যান করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অন্তত শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিরপুর ১০ নম্বরে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

প্রকাশিত সময় : ০৪:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩