রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবাবপুরের ভবন থেকে ৬ ককটেল উদ্ধার

বোমাসাদৃশ বস্তু দেখতে পেয়ে পুরান ঢাকার নবাবপুর রোডের ভবন থেকে লাল-কালো স্কচটেপ মোড়ানো ছয়টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিট।সোমবার (১৩ নভেম্বর) মধ্যরাতে নবাবপুর রোডের বাড়িটিতে অভিযান শেষ করে র‍্যাব।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব। তবে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

অভিযানের বিষয়ে র‍্যাব-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নবাবপুর রোডের একটি নির্মানাধীন বাড়ির পরিত্যক্ত জায়গায় এসবের সন্ধান পায় র‍্যাব। এখানে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। কে বা কারা কী উদ্দেশ্যে এসব ককটেল ও বিস্ফোরক দ্রব্য জড়ো করেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সোমবার রাত পৌনে ১২টার দিকে র‌্যাবের টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে একটি ব্যাগের মধ্যে রাখা পাঁচটি বোমাসাদৃশ বস্তু দেখতে পাওয়া যায়।

এরপর বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হলে তারাও ঘটনাস্থলে পৌঁছায়। ব্যাগের মধ্যে থাকা বোমাসাদৃশ বস্তুগুলো লাল-কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় দেখা যায়। সেসময় ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নবাবপুরের ভবন থেকে ৬ ককটেল উদ্ধার

প্রকাশিত সময় : ১০:২৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩