শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনে ফরম সংগ্রহ করেন আলোচিত এই ক্রিকেটার। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-১০ আসন থেকে সাকিব আল হাসান ক্ষমতাসীন দলের মনোনয়ন চেয়েছেন। তবে শুধু একটি নয়, আরো দুইটি আসন থেকে মনোনয়ন তুলেছেন টাইগার অধিনায়ক।

সূত্র জানিয়েছে, তিনি তিনটি আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন। আসন তিনটি হল- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০।

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১০৬৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১০৫০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, প্রথম দিনে ঢাকা বিভাগে ২১৩টি, চট্টগ্রাম বিভাগে ১৯৮টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৬৯টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

প্রকাশিত সময় : ১০:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩