রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা

সিলেট নগরীর টিভি গেট এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে অপর গ্রুপের কর্মীরা।সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরের বালুচরের টিভি গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগকর্মী আরিফ (১৯) নগরের টিভি গেইট এলাকার ফটিক মিয়ার ছেলে।

জানা যায়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু ও জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নাজমুল ইসলামের কর্মীদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাত ১২টার দিকে এলোপাতাড়ি কুপিয়ে আরিফকে ফেলে যায় অপর গ্রুপের কর্মীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান। আরিফ ছাত্রলীগের নাজমুল গ্রুপের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ। তিনি বলেন, নগরের বালুচর এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত একজন রাত দেড়টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যেহেতু ঘটনা শাহপরান থানাধীন এলাকায় আমরা তাদের বিষয়টি জানিয়েছি। তারা ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিলেটে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত সময় : ১০:৪৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩