শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদে যাচ্ছেন স্কালোনি

দীর্ঘ ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের এই শিরোপা জয়ের পেছনের কারিগর লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ের পরও জাতীয় দলের সঙ্গেই ছিলেন এই আর্জেন্টাইন। তবে হঠাৎই পদত্যাগের ইঙ্গিত দেন তিনি। তার এই ইঙ্গিতের পর থেকেই তাকে পেতে নড়েচড়ে বসেছে ক্লাবগুলো।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, স্কালোনিকে পেতে হাত বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির জায়গায় তাকে পেতে এর মধ্যেই তোড়জোড় শুরু করেছে দিয়েছে ‘লস ব্লাঙ্কোস’রা। স্পোর্তের ভাষ্য, স্কালোনির সঙ্গে আলোচনাও চালিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে জয়ের পর হঠাৎই বিদায়ের ইঙ্গিত দেন স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে স্কালোনির। তাই তিনি কোচের চেয়ারে আর থাকতে চাচ্ছেন না।

বুধবার (২২ নভেম্বর) ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, ‘এখন সময় এসেছে বল থামানোর এবং চিন্তা ভাবনা শুরু করার। এই খেলোয়াড়রা আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি ভবিষ্যতে কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে।’

তিনি বলেন, ‘এটি বিদায় নয়, তবে এই দলটি এখন অনেক উঁচুতে। তাদের দায়িত্ব সামলাতে হলে প্রচুর শক্তির প্রয়োজন। আমার পক্ষে এই দায়িত্ব চালিয়ে নেওয়া কঠিব হবে। সময় এসেছে ভাবার। এই মুহূর্তে দলের এমন একজন কোচ দরকার যিনি পরিপূর্ণভাবে দলকে সামলাতে পারবে।’

স্কালোনির অধীনই বদলে যেতে শুরু করে আর্জেন্টিনা।  তিনি দায়িত্ব নিয়েছিলেন একটা হারের ভেতর দিয়ে। তারপর লিওনেল মেসিকে কেন্দ্র করে তারুণ্যনির্ভর দল নিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কোপা আমেরিকা জিতে পা রাখেন কাতার বিশ্বকাপে। কাতারেও করেন বাজিমাত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রিয়াল মাদ্রিদে যাচ্ছেন স্কালোনি

প্রকাশিত সময় : ০৭:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩