দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর দেড় মাসও বাকি নেই। আজ রবিবার ৩০০ আসনে কারা নৌকার মনোনয়ন পেয়েছেন সেটি প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিশোরগঞ্জ-৬ আসন থেকে ফের নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ বিকেল ৪টা থেকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
পাপন ছাড়াও বাংলাদেশের ক্রিকেটপাড়ার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান পেয়েছেন নৌকার মনোনয়ন। গতবারের মতো এবারও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























