ভারতের ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেমের গুঞ্জনে প্রায়ই আলোচনায় থাকেন শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। অভিনয় জগতে পা না রাখলেও তার প্রতি আলাদা নজর থাকে ক্রিকেটপ্রেমীদের। এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন শচীন কন্যা সারা।
খেলার জগৎ বা বিনোদন জগতে নাম না লেখালেও সারার জনপ্রিয়তা তুঙ্গে। বর্তমান সময়ে যে ক’জন তারকা আলোচনায় রয়েছেন তাদের মধ্যে শচীন কন্যা অন্যতম। আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। ক্যালিফোর্নিয়ায় স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের ভক্তদের সুখবর দেন সারা টেন্ডুলকার। নিজের স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার কথা জানান তিনি।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা শেষ করেন সারা। এরপর চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন তিনি। বছর দুয়েক আগেই স্নাতক সম্পূর্ণ করেন। তারপর স্নাতকোত্তরের স্তরের পড়াশোনা শুরু করেন। এবার ‘ক্লিনিক্যাল ও হেলথ নিউট্রিশন’ বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়া শেষ করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছবি দিয়ে সেই সুখবরের কথা জানান সারা। তিনি লেখেন, ‘রেজাল্টস ডে’।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























