শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল

আবারো রিয়াল মাদ্রিদের হয়ে গোল পেয়েছেন জুড বেলিংহাম। গতকাল ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আবারো স্প্যানিশ ফুটবল  লিগ টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল।  কার্লো আনচেলত্তির দল এই জয়ে কাতালান মিনোস জিরোনাকে এক পয়েন্টে পিছনে ফেলে শীর্ষস্থান পুনুরুদ্ধার করেছে। স্পেনের শীর্ষ গোলদাতা বেলিংহাম ২৫ মিনিটে ডেডলক ভাঙ্গেন। মৌসুমে এটি ইংলিশ এই ফরোয়ার্ডের ১৩তম গোল। রড্রিগোর গোলে বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ হয়। হোসে লুইস মোরালেস   ভিয়ারিয়াল  হয়ে এক গোল পরিশোধ করেন। কিন্তু ব্রাহিম দিয়াজের একক প্রচেষ্টার দুর্দান্ত গোলে আবারো এগিয়ে যায় মাদ্রিদ। লুকা মড্রিচের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। এ বছর এটাই ছিল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের শেষ ম্যাচ। যে কারনে স্বাগতিক সমর্থকদের মধ্যে বাড়তি একটি উত্তেজনা লক্ষ্য করা গেছে। ম্যাচের প্রতিটি মুহূর্ত তারা দারুণভাবে উপভোগ করেছে।

আক্রমভাগে যথারীতি ইংলিশ খেলোয়াড় বেলিংহামের ওপরই আস্থা রেখেছিলেন মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। এবারের মৌসুমে কার্যত প্রায় প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন বেলিংহাম। ২০ বছর বয়সী বেলিংহাম এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় ২০ ম্যচে ১৭ গোল করেছেন। নতুনভাবে সংষ্কারকৃত সান্তিয়াগো বার্নব্যুতে কাল শুরু থেকেই ভিয়ারিয়ালকে চেপে ধরে মাদ্রিদ। প্রথমার্ধের মাঝামাঝিতে তার ফলও পেয়ে যায়। মড্রিচের নিখুঁত এক ক্রস থেকে বেলিংহাম গোল করে ২৫ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন। ৩৭ মিনিটে লুকাস ভাসকুয়েজের সহায়তায় ব্যবধান দ্বিগুন করেন রড্রিগো। রিয়ালের হয়ে গত আট ম্যাচে এটি এই ব্রাজিলিয়ানের অষ্টম গোল।  দ্বিতীয়ার্ধের শুরুতে মোরালেস আন্দ্রে লুনিনকে পরাস্ত করে ভিয়ারিয়ালকে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন। ৬৪ মিনিটে মধ্যমাঠ থেকে দিয়াজ দুর্দান্তভাবে বল নিয়ে গিয়ে একক প্রচেষ্টায় গোল করলে ভিয়ারিয়ালের স্বপ্ন ভঙ্গ হয়। চার মিনিটর পর অভিজ্ঞ মড্রিচ দলের হয়ে চতুর্থ গোলটি করেছেন। লা লিগায় এনিয়ে জিরোনার সাথে মাদ্রিদ সমান ৩৮ গোল করেছে যা এ পর্যন্ত সর্বোচ্চ।  ম্যাচের শেষভাগে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার অরেলিয়েন টিচুয়ামেনি। এই জয়ে তৃতীয় স্থানে থাকা চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে সাত পয়েন্ট এগিয়ে গেছে মাদ্রিদ।

এদিকে বড় পরাজয়ে মার্সেলিনোর ভিয়ারিয়াল টেবিলের ১৪তম স্থানে নেমে গেছে। রেলিগেশন জোন থেকে তিন পয়েন্ট উপরে রয়েছে ভিয়ারিয়াল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল

প্রকাশিত সময় : ০৩:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩