শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে মেসির আবেগঘন পোস্ট

এখন থেকে ঠিক এক বছর আগে অর্থাৎ ২০২২ এর ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্ব জয়ের ১ বছর পূর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিয়োনেল মেসি।

বিশ্বকাপ জয়ের ওই রাতের একাধিক ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সাটাগ্রামে। সঙ্গে তিন শব্দের এক বাক্যে জুড়ে দিয়ে নিজের অনুভূতির কথা বুঝিয়ে দিয়েছেন এ আর্জেন্টিনার পোস্টার বয়। আর সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়।

লিওনেল মেসি

মেসি পোস্টে লিখেছেন, ‘আমার ফুটবলজীবনের সবচেয়ে সুন্দর পাগলামির একটা বছর পার করলাম। অবিস্মরণীয় স্মৃতি রয়েছে যা হৃদয়ে থেকে যাবে সারা জীবন। সবাইকে বিশ্ব জয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা।’

কাতারের লুসাইল স্টেডিয়ামের বাইরে বিশ্বকাপ হাতে নিয়ে মেসির একটি ছবিও রয়েছে পোস্টটিতে। এ ছাড়া বিশ্বকাপ ট্রফিকে মেসির চুম্বনের ছবি, বিছানায় ট্রফি নিয়ে শোয়ার ছবি এবং গোটা আর্জেন্টিনা দলের সঙ্গে বিজয় উল্লাসের ছবিও রয়েছে পোস্টে। একটি ভিডিওতে রয়েছে আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস।

এক বছর আগে ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ফ্রান্সের। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৩-৩ ব্যবধানে। পরে ট্রাইব্রেকারে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের দুর্দান্ত পারর্ফমেন্সে ৪-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

১৯৮৬ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। তার ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ এনে দেন লিওনেল মেসি। জীবনের অধরা স্বপ্ন পূরণ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে মেসির আবেগঘন পোস্ট

প্রকাশিত সময় : ০৩:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩