শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের পর শোয়েবের স্ত্রীর প্রথম পোস্ট, ভক্তদের ক্ষোভ

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে ঘরে তোলেন তিনি। সানা নিজেও দ্বিতীয় বিয়ে করেছেন। এবার বিয়ের পর সানা প্রথমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেন। তবে পোস্ট করতেই কটাক্ষের শিকার হয়েছেন। অনেক ভক্তই বিরক্তি প্রকাশ করেছেন তার ছবিতে।

এর আগে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন শোয়েব। তবে সানিয়াকে ছেড়ে নতুন বিয়ে করায় বহু সমর্থকের কাছে শোয়েব-সানা দু’জনেই খলনায়ক হয়ে উঠেছেন। তারা যেন মেনে নিতে পারছেন না এই বিয়ে। ক্ষোভ আছড়ে পড়ছে নেট মাধ্যমে।

বিয়ের পর শোয়েবের সঙ্গে সানা ছবি পোস্ট করার পরে কটাক্ষের শিকার। এবার বিয়ের সময়েরই দু’টি ছবি দিয়েছেন তিনি। যারা বিয়ের দিন তাকে সাজিয়ে তুলেছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন সানা। কিন্তু সেই পোস্টে ক্ষিপ্ত সমর্থকদের মন্তব্য ভরে গিয়েছে।

এদিকে পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের দাবি, শোয়েব এবং সানা দু’জনেই বিবাহিত হওয়া সত্ত্বেও গত তিন বছর ধরে সম্পর্কে ছিলেন। শুধু তাই নয়, নিজের বিয়ের ব্যাপারে আগের স্বামী উমের জয়সওয়ালকে কিছুই জানাননি সানা। মাত্র তিন মাসে তাকে হঠাৎ করে ডিভোর্স দিয়েই শোয়েবকে বিয়ে করেছেন। শোয়েবও নাকি সানাকে ছাড়া কোনো টিভি চ্যানেলের অনুষ্ঠানে যেতে রাজি হতেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিয়ের পর শোয়েবের স্ত্রীর প্রথম পোস্ট, ভক্তদের ক্ষোভ

প্রকাশিত সময় : ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪