শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ জয়ে বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে শান্ত-মিরাজরা। এই জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৮ মার্চ) পাঠানো পৃথক বার্তায় তারা এই অভিনন্দন জানান।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণি ম্যাচে শ্রীলঙ্কার ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ৫৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ১-২ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। টাইগারদের হারিয়ে ১-১ সিরিজে সমতা আনে লঙ্কানরা। তাই শেষ ম্যাচটি হয়ে যায় অঘোষিত ফাইনাল।

অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতেছে শ্রীলঙ্কা। এবার ওয়ানডে সিরিজ জিতে সেই হারের প্রতিশোধ নিলো শান্ত বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরিজ জয়ে বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত সময় : ১১:৩২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪