মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে দুই গ্রামের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ২জন শনিবার সন্ধ্যায় এঘটনা ঘটে।
আহতরা হলেন, গোরারাই গ্রামের আফজল মিয়া’র ছেলে জমির মিয়া( ২৮) তোতা মিয়া’র ছেলে হাবিবুর রহমান (২৯) এবং হলিমপুরের ফজলু মিয়া, মুফাচ্ছির মিয়া ও জগলু মিয়াসহ প্রায় ২০জন।
স্থানীয়রা জানান, হলিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মছনু মিয়া ও তার ছোট ভাই রিপন মিয়ার মধ্যে সম্পদ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে এসব থেকেই সংঘর্ষের সূত্রপাত।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করান।
জানা যায়, রিপন মিয়া প্রকাশ্যে গুলি করে দুজনকে গুরুতর আহত করেন। পরবর্তীতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থল গোরারাই বাজারে এসে বাজারের দোকানপাট বন্ধ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হলিমপুর ও গোরারাই দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ধারণা করছেন যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























