বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভরিতে যত কমলো সোনার দাম

আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।  শুক্রবার থেকে দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট- এই তিন মানের সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, শুক্রবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭১ হাজার ৯৬৭ টাকা।  বৃহস্পতিবার পর্যন্ত এই মানের সোনা প্রতি ভরি বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ৪৮৩ টাকায়। ২১ ক্যারেটের সোনা কিনতে প্রতি ভরির দাম পড়বে ৬৮ হাজার ৮১৮ টাকা, যা বৃহস্পতিবার পর্যন্ত ৭০ হাজার ৩৩৪ টাকায় বিক্রি হচ্ছিল।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬০ হাজার ৭০ টাকা। এই মানের সোনা বৃহস্পতিবার পর্যন্ত বিক্রি হয় ৬১ হাজার ৫৮৬ টাকায়।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয় ৫১ হাজার ২৬৩ টাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভরিতে যত কমলো সোনার দাম

প্রকাশিত সময় : ১০:০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১