মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪৮ লাখ ১১ হাজার

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড় হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৮ লাখ ১১ হাজার ৫৬৩ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৭৪২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ২০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ৪ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪৮২ জন এবং মারা গেছেন ৬৯০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৮৯৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ লাখ ১৯ হাজার ৬৭৪ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৮৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ২১৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ৬০ হাজার ৭৬৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯ হাজার ২৮ জনের।

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪৬৬ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ১১৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৭৪৯ জনের।

করোনায় প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪১ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৬১ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৮ লাখ ১২ হাজার ৫৫৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৮৪৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ইরানে মারা গেছেন ২১৭ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৩৫ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৪৭১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এ দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৯৭৬ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪৮ লাখ ১১ হাজার

প্রকাশিত সময় : ০৯:৫২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১