বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাত টাকা বেড়ে ডলারের দাম উঠল ১১৭

বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণে ডলারের দাম ৭ টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘদিন ১১০ টাকায় থাকা ডলারের অফিসিয়াল দাম এক দিনে ১১৭ টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার (৮ মে) একটি সার্কুলার জারি করে এ দাম ঘোষণা করেছে সংস্থাটি।

সার্কুলারে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এ পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাত টাকা বেড়ে ডলারের দাম উঠল ১১৭

প্রকাশিত সময় : ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪