রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজার পৌরসভা এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা ও নির্দিষ্ট স্থানে কুরবানীর পশু জবাইকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১১ জুন পৌরসভার আয়োজনে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক।
এ সময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব মাওলানা সামছুল ইসলাম, সুলতানপুর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রী ও মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে ২ শত ২০ জন ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার দেয়া হয়েছে।
মতবিনিময় সভা শেষে অতিথিরা খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলরগণ, পৌর কর্মকর্তাসহ অনেকেই।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ 

প্রকাশিত সময় : ১০:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪