বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগ মোড়ে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে ছাত্রলীগ

রাজধানীর শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে পর্যাপ্ত সংখ্যক পুলিশের অবস্থান দেখা গেছে। অন্যদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে ছাত্রলীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে। এ নিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার সারাদেশে বিকেল সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীরা আবারও বাংলা ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। সেই অনুযায়ী প্রস্তুত হচ্ছিলেন তারা। কিন্তু আন্দোলন ঘিরে পুলিশ ও ছাত্রলীগ পৃথক সংবাদ সম্মেলন করে জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি থেকে ছাত্রদের সরে আসার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে শাহবাগ, তেজগাঁও কলেজের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রামপুরা এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজকে কোনোভাবেই রাস্তা দখল করে আন্দোলন করতে দেওয়া হবে না শিক্ষার্থীদের। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে আর কাউকে রাস্তায় অবস্থান করতে দেওয়া হবে না।

ডিএমপি অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, হাইকোর্টের রায়ের পরও আজকে যদি তারা রাস্তা দখল করে আন্দোলন করার চেষ্টা করে, তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের সাধারণ জীবনযাত্রার ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে।

অন্যদিকে আজ দুপুর আড়াইটায় ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে’ রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ডেকেছে ছাত্রলীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শাহবাগ মোড়ে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে ছাত্রলীগ

প্রকাশিত সময় : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪