স্বল্প দূরত্বে আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রেল ভবনে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রেলপথ মন্ত্রী জিল্লুর হাকিম বলেন, আগামী ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ট্রেন চলবে। এক্ষেত্রে কারফিউ শিথিল থাকাকালীন ট্রেনগুলো চলাচল করবে। স্বল্প পরিসরে শুধু কমিউটার ও লোকাল ট্রেন চলবে। তব আন্তঃনগর ট্রেন চলাচলে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। পরিস্থিতির অবনতি ঘটায় ১৮ জুলাই থেকে প্রায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- ১১৪
Tag :
সর্বাধিক পঠিত



























