মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগীয় সব কর্মকর্তাকে হিসাব বিবরণী দাখিলের নির্দেশ

বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে।বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ কথা ব‌লেন।

আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের দেশে–বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। তাঁর সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিচার বিভাগীয় সব কর্মকর্তাকে হিসাব বিবরণী দাখিলের নির্দেশ

প্রকাশিত সময় : ০১:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪