মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন নতুন চার উপদেষ্টা

প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা শপথ নিয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

অন্তর্র্বতী সরকারে যুক্ত হওয়া চার উপদেষ্টা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ পরিচালনার জন্য অন্তর্র্বতী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্র্বতীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনিসহ উপদেষ্টা পরিষদে এখন ১৭ জন সদস্য রয়েছেন। নতুন করে আজ এই ৪ জন শপথ নিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শপথ নিলেন নতুন চার উপদেষ্টা

প্রকাশিত সময় : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪