শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের সাথে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৭ আগস্ট) রাত ২টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী ভানুগাছ সড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেল গেইট না ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন রবিবার সকালে দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকাগামী উপবন এক্সপ্রেসের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষের পর রেল যোগাযোগ বন্ধ আছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে লাইন চেক করে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে। দুর্ঘটনার কারণে  ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত সময় : ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪