মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরেকজন।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এই ঘটনা ঘটে। নিহত জয়ন্ত উপজেলার ফকিরভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত ও দুই জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত কিশোরের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ বলেন, মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:১৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪