রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে অনশন ভাঙলেন সেই ৮ শিক্ষার্থী

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃষ্টিতে ভিজে আমরণ অনশন শুরু করেছিলেন ৮ শিক্ষার্থী। পরে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বিবৃতি দিলে তারা অনশন ভাঙেন। বৃহস্পতিবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ ডাবের পানি খাইয়ে তাদের অনশন ভাঙান। অনশনরত ঢাবি শিক্ষার্থী রেদোয়ানুল ইসলাম বলেন, আমরা আশা করি, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’ সূত্র: যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে অনশন ভাঙলেন সেই ৮ শিক্ষার্থী

প্রকাশিত সময় : ১১:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪