বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের বীরোচিত আত্মত্যাগের কথা উল্লেখ করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, আবু সাঈদের কারণে একটা ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করে দেশের কোটি কোটি মানুষ নির্যাতনের কবল থেকে মুক্তি পেয়েছে। আমরা আবু সাঈদের রক্তের ঋণ কখনোই শোধ করতে পারব না। তার রক্ত আমাদেরকে শক্তি যুগিয়েছে। শুক্রবার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সঙ্গে শোক প্রকাশের সময় তিনি এসব কথা বলেন। এ সময় শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এএসএম আমান উল্লাহ এবং রংপুর জেলার পুলিশ সুপার শরিফ উদ্দিন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক উপস্থিত ছিলেন। সূত্র: যুগান্তর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আবু সাঈদের আত্মত্যাগ ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে: মাহমুদুর রহমান
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- ১০৭
Tag :
সর্বাধিক পঠিত



























