মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি ঢুকবে না: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে বর্তমান রাজনৈতিক সম্পর্কের যে টানাপোড়েন চলছে বাণিজ্যে তার কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে চলমান ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে রাজনীতি আসছে না। ভারত থেকে চাল আমদানি করব, কি করব না, এগুলো মেটার না। যারা প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য দেবে, দ্রুত দেবে এবং যাদের পণ্যে কোয়ালিটি থাকবে, তাদের থেকেই নেব। সেটা ভারত না হয়ে ভিন্ন দেশও হতে পারে। ভারত ও মিয়ানমারের সঙ্গে কথা বলছি। ভিয়েতনামের সঙ্গে কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি প্রবেশ করবে না।’

বাংলাদেশে কিছু রপ্তানি করা হবে না বলে পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদের ঘোষণা প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সেটা কূটনীতিকরা দেখবেন। ভারতে চাল, পেঁয়াজ উৎপাদন হয়। যখন অতিরিক্ত থাকে, তখন কোথায় বিক্রি করবে?’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে তিনি বলেন, ‘নিত্যপণ্যের বাজার যে একেবারে স্থিতিশীল না, তার সঙ্গে আমি একমত না। জিনিসপত্রের দাম কমছে কিছুটা। আজকে আমরা চাল ও মসুর ডাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এ দুটিই খাদ্যদ্রব্য। এর আগেও আমরা অনুমোদন দিয়েছি।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আজকের বৈঠকে ভবিষ্যতের বিষয়ে আমরা কথা বলেছি। সয়াবিন তেলের দাম অনেক বেড়ে গেছে, সেটা কীভাবে কতটুকু আনা যায়, সে বিষয়ে আমরা আলাপ করেছি। এরই মধ্যে আমদানি হচ্ছে। আমরা তো সমস্ত কিছুর ডিউটি (শুল্ক) কমিয়ে দিয়েছি। অতএব, একটু ধৈর্য ধরেন।’

সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘সিন্ডিকেট তো এক জায়গায় না। চাঁদাবাজির সিন্ডিকেট আছে, পরিবহনের সিন্ডিকেট আছে, রাজনৈতিক সিন্ডিকেট আছে। আমি সব সময় বলি, রাজনৈতিক সমঝোতা খুব কঠিন, চাঁদাবাজির সমঝোতা খুব সহজ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি ঢুকবে না: অর্থ উপদেষ্টা

প্রকাশিত সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪