বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্রের নাম জানালেন শ্রেয়া, সঙ্গে দিলেন ছবিও

সদ্যই পুত্রসন্তানের মা হয়েছেন ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। এবার তাকে নেটদুনিয়ায় পরিচয় করিয়ে দিলেন ভক্ত অনুরাগীদের সাথেও।

২২ মে পুত্রসন্তানের জন্মের খবর জানানোর পর সোশাল মিডিয়ায় অনুপস্থিত ছিলেন শ্রেয়া। এর প্রায় ১১ দিন পর ফেসবুকে পুত্রের ছবি ও নাম প্রকাশ করলেন অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী।

জানালেন, পুত্রের নাম রেখেছেন দেবযান মুখোপাধ্যায়। সেইসঙ্গে দিলেন ছবিও। ছবিতে শ্রেয়ার কোলে সদ্যোজাত দেবযানকে দেখা যায়, আর পাশে দাঁড়িয়ে তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়।

পুত্রের মুখ প্রকাশ করেননি যদিও। ছবিটি দিয়ে শ্রেয়া লিখেছেন, ‘আমাদের জীবন বদলে দিয়েছে সে। আমি আর শিলাদিত্য এই অপূর্ব উপহারের জন্য কৃতজ্ঞ।’

গত মার্চে বেবিবাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সন্তানের আগমনবার্তা দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। লিখেছিলেন, ‘শ্রেয়াদিত্য আসছে! শিলাদিত্য এবং আমি দারুণ খুশি এই খবরটা সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে। আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন। আমরা আমাদের জীবনের নতুন একটা পর্ব শুরু করতে চলেছি।’

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় শ্রেয়া ঘোষালের। শ্রেয়ার স্বামী শিলাদিত্য পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুত্রের নাম জানালেন শ্রেয়া, সঙ্গে দিলেন ছবিও

প্রকাশিত সময় : ০৩:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১