মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহজাবীনের একের পর এক রেকর্ড

বর্তমান সময়ে টেলভিশনের পর্দা কাঁপাচ্ছেন মেহজাবীন চৌধুরী। যে কিনা ঠিকমতো বাংলা বলতে পারতেন না, মেধাকে কাজে লাগিয়ে তিনিই আজ সবার প্রিয় মেহজাবীন।

এবার ইউটিউবের ভিউ বিচারের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে রয়েছেন। বাংলা নাটকের ইতিহাসে সর্বোচ্চ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছেন এ সুপারস্টার। তিনিই প্রথম অভিনেত্রী, যার ২৫টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে, যা এখন পর্যন্ত কোনো অভিনয়শিল্পীর জন্য সর্বোচ্চ।

শুধু তাই নয়, মেহজাবীনই বাংলাদেশের প্রথম অভিনেত্রী যার নাটক ‘বড় ছেলে’ ইউটিউব ভিউয়ের দিক থেকে প্রথম কোটির মাইলফলক ছুঁয়েছিল এবং নাটক ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়েছিল।

বাংলা নাটক ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেওয়া এ নায়িকাই ১ থেকে শুরু করে টানা ২৫টি নাটকে কোটি ভিউ ছুঁয়েছেন। প্রথম ৫টি, ১০টি এবং ১৫টি নাটকের কোটি ভিউয়ের রেকর্ডও ছিল এ অভিনেত্রীর দখলে। সে ধারাবাহিকতায় কোটিতে ২৫ ছুঁয়ে সাফল্যের মুকুটে নতুন পালকে যোগ করেছেন।

মাত্র ১১ বছরের ক্যারিয়ারেই এই অনবদ্য অর্জন মেহজাবীনের। যেন নিজেকেই নিজে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আর নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেহজাবীনের একের পর এক রেকর্ড

প্রকাশিত সময় : ০৮:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১