মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রাবন্তীকে ফিরে পেতে আদালতে স্বামী রোশান

জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে খুব একটা ভালো সময় কাটছে না তার। দাম্পত্য জীবনে স্বামী রোশানের সঙ্গে অনেকদিন থেকেই এই অভিনেত্রীর টানাপোড়েন চলছে।

গত বছর দুর্গাপূজার সময় থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী ও তার তৃতীয় স্বামী রোশান। সামাজিক যোগাযোগমাধ্যমে দু’জনের পোস্টেও স্পষ্টভাবে ফুটে ওঠে তাদের বিচ্ছেদের বিষয়টি। তবে আবারো শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশান। এর জন্য আদালতে মামলা করেছেন তিনি। রোশান তার মামলায় জানিয়েছেন, ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেছেন তিনি। কিন্তু ২৬ এপ্রিল এর উত্তরে শ্রাবন্তী জানান, তিনি সংসার শুরু করতে রাজি নন। এরপর সোমবার (৭ জুন) শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান। তার দাবি, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো তিক্ততা নেই। তাই তিনি পুনরায় সংসার শুরু করতে চান।

জানা গেছে, হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’র কথা বলা আছে। সেই অধিকার থেকেই আদালতে মামলা দায়ের করেছেন শ্রাবন্তীর স্বামী। এই ধারা অনুযায়ী— স্বামী বা স্ত্রী কেউ যদি কোনো যুক্তিযুক্ত কারণ না দেখিয়ে একসঙ্গে না থাকেন, তবে অপরজন এই ধারায় মামলা করতে পারেন। পরবর্তী সময়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তিকে যথাযথ কারণ দেখাতে হয়। ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রাবন্তীকে ফিরে পেতে আদালতে স্বামী রোশান

প্রকাশিত সময় : ০৮:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১