শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর হয়ে নিজদেশ ভারতে যাওয়ার সময় এসব কথা বলেন তিনি।

দোরাইস্বামী আরও বলেন, দুই দেশের ট্যুারিস্ট ভিসা বন্ধ আছে। ফ্যামিলি ভিজিট, ব্যবসা, চিকিৎসা সহ অনেক ভিসা চালু আছে। বিমান যোগাযোগ শুরু হয়েছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে ট্যুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে।

ভ্যাকসিন সম্পর্কে ভারতের হাই কমিশনার বলেন, ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে। আশা করছি চুক্তিমতো বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়া যাবে। কখন দেওয়া যাবে এই মুহুর্তে বলা যাচ্ছে না।

ভারতীয় হাইকমিশনার বলেন, গত চার মাসে দুইদেশের বাণিজ্য বেড়েছে। এই সময়ে রেলপথে আমদানি- রপ্তানি বেড়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক, রেল ও নৌ-পথ উন্নত করা হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে আখাউড়া – আগরতলা নির্মাণ কাজ গতি হারিয়েছ। আগামী বছরের মার্চ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি।

তিনি সড়ক পথে ঢাকা থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত গমন করেন। এর আগে স্থলবন্দরে ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমানসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত’

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

প্রকাশিত সময় : ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১