বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে করোনায় মৃত্যু বেড়ে তিনগুণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন মারা গেছেন। গতকাল বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।আগের দিন সর্বনিম্ন দুজনের মৃত্যু হয়েছিল।

এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে দুজন করোনা পজিটিভ রোগী ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী মারা গেছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৫৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে করোনায় মৃত্যু বেড়ে তিনগুণ

প্রকাশিত সময় : ১২:০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১