শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবিকল যেন ক্যাটরিনা

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তো দেখে একেবারে থ! ক্য়াটরিনা কাইফের সঙ্গে এত মুখের মিল কীভাবে? কোথা থেকে এলেন এই কন্যা? ক্য়াটরিনার দূর সম্পর্কের বোন নাকি! আপাতত, এই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছে ক্য়াটরিনার অনুরাগীরা। অন্যদিকে, অবিকল ক্য়াটরিনার মতো দেখতে এই মুম্বাই কন্য়ার ইনস্টাগ্রামে সেকেন্ডে সেকেন্ডে বেড়ে চলেছে ফলোয়ার। খবর সংবাদ প্রতিদিনের।

তার নাম আলিনা রাই। থাকেন মুম্বাইয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ অ্যাক্টিভ আলিনা রাই। নিয়মিত ছবি-ভিডিও পোস্টও করেন। নিজেকে মডেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তারকা নামেই পরিচয় দেন। আর এবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে ক্য়াটরিনার কপি পেস্ট!

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিনা কিন্তু বেশ পরিচিত মুখ। ইনস্টাগ্রাম বলছে, আলিনার ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। আর ভাইরাল হওয়ার পর তো আলিনার ফলোয়ার বাড়ছে হু হু করে।

২০২০ সালে বাদশার একটি গানে দেখা গিয়েছিল আলিনাকে। শুধু তাই নয়, কয়েকটি বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি। তবে সেভাবে নজর কাড়তে পারেননি আলিনা। মডেলিং জগতে অবশ্য নামডাক রয়েছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। সিনেমায় আসবেন? আলিনা কিন্তু এসব প্রশ্নের উত্তর দিতে একেবারে নারাজ।

অন্যদিকে আলিনার এই ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, নিশ্চয়ই আলিনা কসমেটিক সার্জারি করিয়েছেন। কেউ কেউ আবার বলছেন, ক্যাটরিনার থেকেও বেশি সুন্দরী আলিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অবিকল যেন ক্যাটরিনা

প্রকাশিত সময় : ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১