বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেলের দাম বৃদ্ধি পুরোটাই যৌক্তিক: অর্থমন্ত্রী

ডিজেলের দাম বৃদ্ধি ‘পুরোটাই যৌক্তিক’ বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, সরকার আর কত ভর্তুকি দেবে? কিছুটা তো ভোক্তাদের শেয়ার করতেই হবে। সরকারকে আয় করে তারপর ব্যয় করতে হয়।
আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ডিজেলের দাম বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে অর্থমন্ত্রী বলেন, যখন দাম কমে আমরা কমাই, যখন বাড়ে আমরা বাড়াই। সরকার যতটা সম্ভব নিজে বহন করে, যখন দেখা যাচ্ছে যে আর পারা যাচ্ছে না, তখন সবাই মিলে বহন করি।
এক প্রশ্নের উত্তরে মুস্তফা কামাল বলেন, আগামী বৈঠকে এর উত্তর দেব। উইদাউট এনি বেসিস করেছে কিনা আমি দেখব। একজন নাগরিক হিসাবে, একজন অর্থমন্ত্রী হিসাবে আমি বলছি- আমি খতিয়ে দেখব।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিজেলের দাম বৃদ্ধি পুরোটাই যৌক্তিক: অর্থমন্ত্রী

প্রকাশিত সময় : ০৯:৪৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১