রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে থার্টি ফার্স্ট নাইটে ১০ স্থানে আগুন

রাজধানী ঢাকায় থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটে।

পরে সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকাসহ আশপাশে যেসব আগুন লেগেছিল সবগুলো আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনগুলো বড় না হওয়ায় তেমন কোনো সমস্যা নেই। এছাড়া উত্তরা এলাকায় একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মধ্যরাতে রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, মিরপুর রায়েরবাগসহ অন্তত ১০টি স্থানের বিভিন্ন জায়গায় বাসার ছাদ ও বিদ্যুতের তারে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়।

রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়, একাধিক স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেগুলো আমরা তালিকাভুক্ত করছি। তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে বলা সম্ভব না।

তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে। এরমধ্যে সুনির্দিষ্ট করে বলতে গেলে মাতুয়াইল স্কুল রোডের একটি বাড়ির ছাদে আগুন লাগার খবর পেয়েছি। এছাড়া ধোলাইপাড় বড় মসজিদের পাশে একটি ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসব অগ্নিকাণ্ডে নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তবে কোনো আগুনই ভয়াবহ আকার ধারণ করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশ থেকে আরও ৬ হাজার চালক নেবে দুবাই

রাজধানীতে থার্টি ফার্স্ট নাইটে ১০ স্থানে আগুন

প্রকাশিত সময় : ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২