শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিককে অপহরণ করে অমানবিক নির্যাতন প্রেমিকার

যুক্তরাজ্যে প্রেমিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগে ৩৩ বছর বয়সী এক নারীর ছয় বছর চার মাসের কারাদণ্ড হয়েছে। সারাহ ডেভিস নামে ওই নারী তার প্রেমিক মার্ক কেনেডিকে অপহরণ করে তার ওপর গরম পানি ঢেলে দেন এবং তার শরীরে সিগারেটের ছেঁকা দেন। শুধু তাই নয়, ওই নারী ক্ষতিপূরণ পেতে প্রেমিকের বিরুদ্ধে তার দুই বছর বয়সী মেয়েকে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ আনেন।

সারাহ তার এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে কেনেডির কাছ থেকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তির আদায়ের চেষ্টা করেছিলেন। এমনকি মুক্তি দিতে কেনেডির মায়ের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন তারা।

এ ঘটনায় ম্যানচেস্টারের একটি আদালত ওই নারীকে ছয় বছর চার মাসের কারাদণ্ড দিয়েছেন এবং কেনেডির বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দিয়েছেন। জান গেছে, গত বছর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেনেডি ও সারার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সম্প্রতি তিনি সৌন্দর্য বাড়াতে ঠোঁটে বোটক্স ট্রিটমেন্ট করিয়েছিলেন। আর এর খরচ কেনেডি থেকে চেয়েছিলেন সারা। কিন্তু কেনেডি তা না দেওয়ায় ক্ষুব্ধ হন তিনি। প্রেমিকের কাছ থেকে টাকা আদায় করতেই এমন কাণ্ড করেন প্রেমিকা সারাহ। সূত্র: ডেইলি মেইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রেমিককে অপহরণ করে অমানবিক নির্যাতন প্রেমিকার

প্রকাশিত সময় : ০৬:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২