শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আলোচিত সানি হত্যা মামলার আরো ২ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

রাজশাহীতে আলোচিত সানি হত্যা মামলার আরো ২ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ রাজশাহীর একটি টিম।আজ মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন শাহী (১৯) ও রাহিম (১৯)। শাহী রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকার শফিকের ছেলে এবং রাহিম একই এলাকার মৃত সোহেলের ছেলে।

এদিকে শাহীকে ঢাকা মহানগরীর শ্যামলী থেকে এবং রাহিমকে নারায়ণগঞ্জ থেকে আটক করে র‍্যাব-৫।

এর আগে ঘটনার ২৪ ঘন্টা পর আমিন (১৮) নামে অপর এক আসামিকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ।

সানি হত্যা মামলায় আসামিরা হলেন, মুহিন ওরফে আন্নাফ, তার মা রাজশাহী মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথী, সিফাত, রাহিম, সোহরাব খান লাল, শাহী, শিউলি ও অনিম।

প্রসঙ্গত গত রবিবার ৩ জুলাই রাত ৯ টার পর সানি তার এক বন্ধুকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে আসলে পূর্ব শত্রুতার জেরে মুহিম তার দলবল নিয়ে সানিকে তুলে নিয়ে যায়।

পরে তাকে হেতেমখান সবজি পাড়া এলাকায় একটি বাড়ির সামনের রাস্তায় উপর্যপুরী কোপানো ও পেটানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় সানিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি

রাজশাহীতে আলোচিত সানি হত্যা মামলার আরো ২ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

প্রকাশিত সময় : ০১:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২