খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১১৩ টাকা ছাড়িয়েছে। সোমবার (৮ আগস্ট) প্রতি ডলারের দাম রেকর্ড ১১৩ টাকা ৭০ পয়সা উঠেছে। এর আগে গত ২৭ জুলাই খোলাবাজারে ডলারের দর উঠেছিল ১১২ টাকা।
খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























