মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুখবর দিলেন পূর্ণিমা

ভক্তদের জন্য নতুন সুখবর নিয়ে হাজির হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বিয়ের পর দীর্ঘদিনের বিরতির পর আবারও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার নাম ‘আহারে জীবন’। নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ।

জানা যায়, বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পূর্ণিমা এই সিনেমায় কাজের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস। আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রহ প্রমুখ।

জানা গেছে, করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হবে ‘আহারে জীবন’। আগামী ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে।

উল্লেখ্য, সর্বশেষ নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মধ্যেই ‘আহারে জীবন’ সিনেমায় যুক্ত হলেন নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুখবর দিলেন পূর্ণিমা

প্রকাশিত সময় : ১০:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২